মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২১ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

আন্তর্জাতিক

বাগদাদে গাড়িতে বোমা হামলায় ৪ জন নিহত

 প্রকাশিত: ১০:০২, ১৬ এপ্রিল ২০২১

বাগদাদে গাড়িতে বোমা হামলায় ৪ জন নিহত

সভ্যতার সূতিকাগার খ্যাত মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা ২০।

বৃহস্পতিবার দেশটির সাদর শহরতলীতে একটি সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারের সামনে বিস্ফোরণ ঘটেটি বলে জানিয়েছে পুলিশ। এ বিস্ফোরণে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানা যায়। এ সময় আশপাশে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে সাদর শহরতলীর মেডিকেল কর্মীরা হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।

বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অনলাইন নিউজ পোর্টাল