বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

আন্তর্জাতিক

আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

 আপডেট: ১৪:০১, ১১ জানুয়ারি ২০২৬

আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে আমেরিকানদের খুঁজছে, এমন আশঙ্কায় শনিবার এই জরুরি সতর্কতা জারি করা হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রণালয়ের এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ‘ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির।’

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘যেহেতু আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে, তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত।’

সেখানে ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া বাহিনী রাস্তায় রাস্তায় গাড়ি তল্লাশি করছে। তারা মূলত আমেরিকান নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো প্রমাণ আছে কি না তা খুঁজে দেখছে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।