বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ ক্যালিফোর্নিয়ায় তুষারধসের পর ৮ স্কিয়ারের লাশের সন্ধান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রের গুলিতে দুই শিক্ষকসহ নিহত ৪

 প্রকাশিত: ১২:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রের গুলিতে দুই শিক্ষকসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে সহপাঠী দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার অঙ্গরাজ্যটির ব্যারো কাউন্টির ওয়াইন্ডার শহরের অ্যাপালেইচি হাই স্কুলের এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।

তদন্তকারীরা জানান, গুলির ঘটনার কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন গত বছর অনলাইনে হুমকি দিয়ে স্কুলে গুলি করার কথা বলেছিল, তখন আইন প্রয়োগকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

এক সংবাদ সম্মেলনে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস হোজি জানান, সন্দেহভাজনকে কোল্ট গ্রে (১৪) বলে শনাক্ত করা হয়েছে।

ব্যারো কাউন্টির শেরিফ জাড স্মিথ জানান, বন্দুকধারী একটি আধাস্বয়ংক্রিয় এআর রাইফেলে সজ্জিত ছিল, ওই স্কুলে মোতায়েন থাকা ডেপুটিরা দ্রুত তাকে বাধা দিয়ে মাটিতে ঠেসে ধরে আর তারপর গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সন্দেহভাজন তদন্তকারীদের সঙ্গে কথা বলেছে। তদন্তকারীদের বিশ্বাস, সে একাই এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন সে এ ঘটনা ঘটিয়েছে আর সেটি জানা গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি তদন্তকারীরা।


শেরিফ স্মিথ জানান, নিহতরা হলেন ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আঙ্গুলো এবং শিক্ষক রিচার্ড অ্যাসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিন ইরেমি (৫৩) ।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শিগগিরই ছাড়া পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্মিথ।