শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক-মোদী ফোনালাপ: সমর্থনের বার্তা নতুন আইনপ্রণেতাদের শপথ ‘যেদিন বলবে সেদিনই’: সচিব এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতা ব্যানার্জীর গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

মার্কিন নেতৃত্বের জোট প্রত্যাহারে আলোচনায় একমত যুক্তরাষ্ট্র-ইরাক

 প্রকাশিত: ২০:৩৩, ১৬ এপ্রিল ২০২৪

মার্কিন নেতৃত্বের জোট প্রত্যাহারে আলোচনায় একমত যুক্তরাষ্ট্র-ইরাক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী সোমবার বলেছেন, তারা দেশটিতে জিহাদি বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট সৈন্য প্রত্যাহারের ব্যাপারে কাজ চালিয়ে যাবেন। খবর এএফপির।

ইরাকের প্রতিবেশী দেশ ইরান সপ্তাহান্তে মার্কিন মিত্র দেশ ইসরাইলের উপর ব্যাপক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হোয়াইট হাউসে তারা এ বৈঠক করেন।

ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোট গঠন করা হয়েছিল। ওই বছর জিহাদিরা ইরাকের প্রায় এক তৃতীয়াংশ ভূখ- এবং প্রতিবেশী দেশ সিরিয়ার একটি বড় অংশ দখল করেছিল।

জোটের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমানে ইরাকে প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় ৯০০ সেনা রয়েছে।