শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

বিক্ষোভ দমনে ১০ হাজার সেনা মোতায়েন করবে ট্রাম্প

 প্রকাশিত: ২০:৫৩, ৭ জুন ২০২০

বিক্ষোভ দমনে ১০ হাজার সেনা মোতায়েন করবে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ ধরে দেশজুড়ে যে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে তা দমনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে এসব সেনা মোতায়েন করা হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার প্রতারণার দায়ে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে। এর প্রতিবাদে দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে এবং সে বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরে।

যুক্তরাষ্ট্রের ভেতরকার বিক্ষোভ মোকাবেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন আগে থেকেই সেনা মোতায়েনের হুমকি দিয়ে আসছেন।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাজপথের নিয়ন্ত্রণ আমাদের হাতে আনতে চাই। এইজন্য আমি ১০ হাজার সেনা মোতায়েন করব এবং এখনই সেটা করতে চাই।

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য ‘ইনসারেকশন অ্যাক্ট-১৮০৭’ মার্কিন প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের ক্ষমতা দিয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল