বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

আন্তর্জাতিক

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে থাকবে চীনের সমর্থন

 আপডেট: ২১:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে থাকবে চীনের সমর্থন

বর্তমান বিশ্বে চলমান সংকটের মধ্যে অন্যতম ইউক্রেন-রাশিয়া সংকট। চীন সরকার ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখবে এমন সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এ কেথা বলেছেন।

‘আমরা ইউক্রেনের সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান প্রচারের লক্ষ্যে সকল প্রচেষ্টাকে সমর্থন করব,' ওয়াং ই বলেছেন, এটি একটি চ্যালেঞ্জ-পূর্ণ যুগ। বিশ্ব নতুন দাঙ্গা ও বিপ্লবী সময়কালে প্রবেশ করেছে। শত বছরে অদেখা পরিবর্তন দ্রুত ঘটছে। আবার এটি একটি আশাপূর্ণ যুগ। শান্তি ও উন্নয়ন যুগের প্রতিপাদ্যের অবস্থান পরিবর্তন হয়নি। বিভিন্ন দেশের জনগণের অগ্রগতি অর্জন ও সহযােগিতা জোরদারের সদিচ্ছা আরও দৃঢ় হয়ে উঠেছে। এ যুগের চাহিদা মেটাতে, ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তাল মিলাতে এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র উত্থাপিত মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে চীন দৃঢ়তার সঙ্গে স্পষ্টভাবে নিজের উদ্যোগ উত্থাপন করেছে। আর সেগুলাে হলাে: শান্তি চায়, যুদ্ধ নয়। উন্নয়ন চায়, দারিদ্র্য নয়। উন্মুক্তকরণ চায়, রুদ্ধদ্বার নয়। সহযােগিতা চায়, বৈরিতা নয়। সংহতি চায়, বিচ্ছিন্নতা নয়। এবং সমতা চায়, আধিপত্য নয়।'
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন দৃঢ়ভাবে সংহতি ও সহযােগিতা, যুগের প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠ দেশগুলাের অভিন্ন স্বার্থের পাশে আছে। চীন বরাবরই বিশ্ব শান্তির প্রতিষ্ঠাতা, বিশ্ব উন্নয়নে অবদানকারী, বিশ্ব শৃঙ্খলা রক্ষাকারী, গণপণ্য প্রদানকারী এবং চরম সমস্যার মধ্যস্থতাকারী।