শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

বর্তমান যুক্তরাষ্ট্রকে `নরকগামী` তকমা দিলেন ট্রাম্প

 প্রকাশিত: ১৮:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২২

বর্তমান যুক্তরাষ্ট্রকে `নরকগামী` তকমা দিলেন ট্রাম্প

বর্তমান বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রকে নরকগামী দেশ উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে উত্তরণের উপায়ও বাতলে দিয়েছেন এ রিপাবলিক নেতা। উপায় হচ্ছে শক্তিশালী নেতৃত্ব। 

ট্রাম্প বলেন, আমাদের দেশ নরকের দিকে যাচ্ছে। আমরা এমন একটি দেশ যেখানে দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এখন অস্থিতিশীল অবস্থায় আছে। এই মুহূর্তে যেভাবে যুক্তরাষ্ট্র চলছে সেভাবে বেঁচে থাকা সম্ভব নয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সংকট নিরসনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন শক্তিশালী নেতৃত্ব দরকার।  রিপাবলিকান এবং ডেমোক্রেট, রেডিক্যাল লেফ্টসহ অন্যান্যরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ভুলে যান। আমি এমন একজনকে চাই যিনি মহান নেতা হবেন। আমি এমন নেতা চাই যিনি চীনের প্রেসিডেন্টের পায়ের সঙ্গে পা রেখে দাঁড়ানোর সক্ষমতা থাকবে।