শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ফের শুরু করতে রাশিয়া প্রস্তুত

 প্রকাশিত: ১২:৪৬, ২৩ মে ২০২২

শান্তি আলোচনা ফের শুরু করতে রাশিয়া প্রস্তুত

ইউক্রেনের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত। কিয়েভের সাথে আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান রোববার এ কথা বলেন।

বেলারুশ টিভির সাথে সাক্ষাতকারে ভ্লাদিমির মেডিনস্কি বলেন, আমাদের দিক থেকে আলোচনা অব্যাহত রাখতে আমরা প্রস্তুত।

রাশিয়া কখনও আলোচনা প্রত্যাখ্যান করেনি উল্লেখ করে তিনি বলেন, শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউক্রেনের ওপর।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে সরাসরি ও ভিডিও লিংকের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। কিন্তু আলোচনায় কোন ফল পাওয়া যচ্ছিল না এবং এক পর্যায়ে তা থেমে যায়।

কিয়েভের মূখ্য আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রুশ হামলার প্রাথমিক পর্যায়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোন ফলাফল পাওয়া যায়নি। ফলে আলোচনা স্থগিত রয়েছে।