শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

আন্তর্জাতিক

প্যাংগং লেকের সংঘাত অঞ্চলে সেনা শক্তি বাড়াচ্ছে চীনা বাহিনী

 প্রকাশিত: ১২:৫২, ১ আগস্ট ২০২০

প্যাংগং লেকের সংঘাত অঞ্চলে সেনা শক্তি বাড়াচ্ছে চীনা বাহিনী

চীন-ভারতের সংঘাতপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে দফায় দফায় আলোচনা চললেও বাস্তবতা তার বিপরীত। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্যাংগং লেকে অতিরিক্ত নৌকো এনেছে চীনা বাহিনী। স্থাপন করা হয়েছে একাধিক তাঁবু। নতুন করে কাটা পরিখাও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

সর্বশেষ ২৯ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করা হয়, চীনের পিপল’স লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সেস নেভাল উইংয়ের ১৩টি নৌকা ফিঙ্গার-৫ এবং ফিঙ্গার-৬ এ দেখা যায়। এর মধ্যে ফিঙ্গার পাঁচে তিনটি এবং ফিঙ্গার ছয়ে ১০টি নৌকা। জায়গাটি ভারতের নিয়ন্ত্রণে থাকা ফিঙ্গার চারের খুব কাছেই। এর আগে ১৫ জুনের যে স্যাটেলাইট চিত্র পাওয়া যায়, তাতে ফিঙ্গার-ছয়ে চীনা বাহিনীর আটটি নৌকো ধরা পড়ে।

লাদাখের অভিযানের দায়িত্বে থাকা ভারতের উত্তর সেনাবাহিনীর সাবেক কমান্ডার বলেন, প্যাংগং লেকের ফিঙ্গার-৫ ও ৬ এ চীনা বাহিনীর আগে কোনো জেটি ছিল না। ফিঙ্গার আটের বাইরে তারা জেটি ব্যবহার করত। কিন্তু, বর্তমানে ফিঙ্গার-৪ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে স্থায়ীভাবে উপস্থিতি বাড়াচ্ছে চীন।

গত ২৯ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, ফিঙ্গার-৫ এ অন্তত ৪০টি কুঁড়েঘরের মতো বানিয়ে রাখা আছে। এ ছাড়া ১৫টি তাঁবুও সেখানে খাটানো হয়েছে। এর বাইরেও অতিরিক্ত আরও চারটি তাঁবু সেখানে রয়েছে। ধারণা, নৌকোয় থাকা সেনাদের জন্যই ওই তাঁবু। লাদাখে প্যাংগং লেকের ধারে আটটি পরপর সরু সরু অঞ্চল রয়েছে। এগুলো ফিঙ্গার নামে পরিচিত। তার মধ্যে ফিঙ্গার-৪ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চীনা সেনাদের সঙ্গে সংঘাত বেঁধেছিল ভারতীয় সেনা জওয়ানদের।

ফিঙ্গার রিজিয়নের আটটি ফিঙ্গার ভারতের অন্তর্গত বলে বরাবরই দাবি করে এসেছে নয়াদিল্লি। এই আট ফিঙ্গার যেখানে শেষ হচ্ছে, সেখানেই ভারত-চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। তবে এ বিষয়ে চীনের দাবি, চার নম্বর ফিঙ্গার পর্যন্ত ভারতের এলাকা এবং বাকি চারটি ফিঙ্গার চীন সীমান্তের মধ্যে পড়ছে।

গত ৫ মে লাদাখে আট নম্বর ফিঙ্গারের দিকে টহল দিতে যাওয়ার পথে ভারতীয় বাহিনীর পথ আটকায় চীনা সেনা। একপর্যায়ে সংঘর্ষে জড়ালে কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। নিজেদের হতাহতের বিষয়টি স্বীকার করলেও সংখ্যা জানায়নি চীন।

অনলাইন নিউজ পোর্টাল