শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে

 প্রকাশিত: ১৫:০৭, ২৮ জুলাই ২০২০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে

অস্ট্রেলিয়ায় স্মরণকালের ভয়াবহতম দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে বলে একটি জরিপে উল্লেখ করা হয়েছে। দাবানলের আগুনে পুড়ে ঠিক কত সংখ্যক প্রাণীর মৃত্যু হয়েছে তা জরিপটিতে উল্লেখ করা হয়নি। তবে দাবানলের আগুন থেকে বাঁচতে পারা প্রাণীগুলোর অবস্থাও খাবার, বাসস্থানের অভাব এবং শিকারির কারণে ভালো নেই বলে জানিয়েছেন জরিপ দলের একজন বিজ্ঞানী।

দ্য গার্ডিয়ানর প্রতিবেদন থেকে জানা গেছে, অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্যোগে করা এই জরিপে দেখা গেছে, ২০১৯-২০ সময়ের দাবানলে যেসব প্রাণীর মৃত্যু হয়েছে এর মধ্যে ১৪ কোটি ৩০ লাখ স্তন্য প্রাণী, ২৪৬টি সরীসৃপ, ১৮ কোটি পাখি ও ৫ কোটি ১০ লাখ ব্যাঙ জাতীয় প্রাণী রয়েছে।

২০১৯ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার উষ্ণ বনাঞ্চলগুলোতে দাবানল ছড়িয়ে পড়ে। ২০২০ সালের শুরুর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১ লাখ ১৫ হাজারের বেশি বর্গ কিলোমিটার বনাঞ্চল পুড়ে যায়। আর প্রাণ হারায়প্রাণ হারায় ৩০ জনের বেশি মানুষ। ঘর ছাড়া হয় কয়েক হাজার মানুষ। দাবানলে বেশি আক্রান্ত নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যেই ১০০ কোটির বেশি প্রাণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত জরিপে দাবানলের প্রভাবে পুরো অস্ট্রেলিয়ার চিত্র তুলে ধরা হয়েছে বলে জানালেন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী লিলে ফন এডেন। তিনি জানান, জরিপের চূড়ান্ত কাজ এখনো প্রক্রিয়াধীন। আগামী মাসে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে এই জরিপের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দাবানলের প্রভাবে ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে। চূড়ান্ত রিপোর্টেও এই সংখ্যা পরিবর্তনের সম্ভাবনা নেই।
 

অনলাইন নিউজ পোর্টাল