শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

ভারতে লালগালিচা সংবর্ধনা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

 প্রকাশিত: ০৭:৩৪, ৫ জুন ২০২৬

ভারতে লালগালিচা সংবর্ধনা ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার লালগালিচা সংবর্ধনা দিয়েছে ভারত। 

জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর তিনি দায়িত্ব নেন।

বৈঠক শুরুর আগে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’

এমন এক সময়ে রড্রিগেজ এই ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াচ্ছে।

বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন।

ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’