ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
দেশে এক দিনের হিসাবে ডেঙ্গুতে একজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন শনাক্ত ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হল; হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫১৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২৮ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ৩১ জন ভর্তি হয়েছেন।
এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহে ১৩, রাজশাহী বিভাগের হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১৪৮ জন হাসপাতাল ছেড়েছেন।