বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

জাতীয়

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

 প্রকাশিত: ০৮:০৪, ২৫ জুন ২০২৬

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

অনুপ্রবেশকারী সন্দেহে ১০ হাজার মানুষকে বাংলাদেশে পুশইন করার তথ্য দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার (২৩ জুন) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপরে জবাবি ভাষণ চলাকালে বিরোধী দলনেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, ১০ হাজার বের করেছি। ১২টি হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারা অনুপ্রবেশকারী। ভারত সরকারের আইন কার্যকর করেছি। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার, কাপড়, ওষুধ দিতে পারব না। কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনো অবধি ১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি।

শুভেন্দু আরও বলেন, আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফকে দাও। নো জেল! অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। কোনো ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হোন, যে সম্প্রদায়ের হোন, যে দলেরই হোন। আপনি যদি মনে-প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। এরপরই রাজনৈতিক বার্তা দিয়ে তিনি যোগ করেন, কিন্তু ভোটব্যাঙ্কের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না।