বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

রাজনীতি

বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

 প্রকাশিত: ০৮:০৮, ২৫ জুন ২০২৬

বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

নিজস্ব প্রতিবেদক-

জুলাই সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবিতে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ভাটারা থানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে সমাবেশের সার্বিক প্রস্তুতি, গণসংযোগ কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য দাবিদাওয়া তুলে ধরার ক্ষেত্রে এ নাগরিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাবেশকে সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং ব্যাপক গণসংযোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জানান, নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর গুলশান জোনে আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, প্রচার সম্পাদক ও ভাটারা থানা সভাপতি মাওলানা নুরুল আলম কাসেমী, ভাটারা থানা সহ-সভাপতি মাওলানা কাউসার আলম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের শরীফীসহ স্থানীয় নেতৃবৃন্দ।বৈঠকে বক্তারা আগামী ৩০ জুনের নাগরিক সমাবেশে সর্বস্তরের জনসাধারণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।