শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৬ ১৪৩৩

ব্রেকিং

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা অগাস্টে চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের শর্ত ঘোষণা করল ইরান ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন মালয়েশিয়ার সঙ্গে চীন মিলিয়ে ছয় দিনের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৯:৩৪, ২০ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ে আরো ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশু মারা গেছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে।

এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, আর রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় মোট ৮০৭ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৭৪৬ জন রোগী ভর্তি হয়েছে।

ঢাকা বিভাগে ৩২৬ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫ জন। আর রাজশাহীতে ৪৬ জনের মধ্যে সবাই, সিলেটে ৪৮ জনের মধ্যে সবাই, বরিশালে ৯৮ জনের মধ্যে ৯৮ জন, চট্টগ্রামে ১৮৬ জনের সবাই, ময়মনসিংহে ৪৬ জনের মধ্যে সবাই, খুলনায় ৪০ জনের মধ্যে সবাই এবং রংপুরে ১৭ জনের মধ্যে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯। আর হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৪৯।

দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির সংখ্যা ৭৫ হাজার ৯০২। তাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন এরই মধ্যে ছাড়া পেয়েছেন।