সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

চীনের পথে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দেখছেন আর্জেন্টিনা কোচ

রাজনীতি

ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০

 প্রকাশিত: ১৭:৩৬, ২২ জুন ২০২৬

ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০

ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘মিছিলের প্রস্তুতির সময়’ তাদের ধরা হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে’ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামযুক্ত ১৫টি ক্যাপ, বিভিন্ন নেতাকর্মীর ছবি সংবলিত আটটি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের যাতায়াতে ব্যবহারের জন্য দুটি বাস ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।