শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

স্বাস্থ্য

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আজ হতে পারে অপারেশ

শরীফ উসমানী

 প্রকাশিত: ১২:০৯, ২৬ অক্টোবর ২০২৩

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আজ হতে পারে অপারেশ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক আজ (২৬ অক্টোবর) ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এদিন তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তার অপারেশনও হতে পারে।
বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার ফের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারা এবং চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এদিন অপারেশন হতে পারে খালেদা জিয়ার।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত ১০টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তাদের মধ্যে দুজন চিকিৎসক (ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন) খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজ নেন। এ ছাড়া তারা বিএনপি চেয়ারপারসনের কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যা সম্পর্কে মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন।
এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকায় পৌঁছায় এ বিশেষজ্ঞ চিকিৎসকদল। প্রথমে তারা গুলশানের ওয়েস্টিন হোটেলে অবস্থান করেন। সেখান থেকে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন হামিদ আহমেদ আবদুর রব, ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।
 

Download PDF Report

Online_News_Portal_24