বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

আগামী জুলাইয়ে তিন ভেন্যুতে শুরু নারী বিপিএল

 প্রকাশিত: ২২:৪২, ১২ মার্চ ২০২৬

আগামী জুলাইয়ে তিন ভেন্যুতে শুরু নারী বিপিএল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, আগামী ১০ জুলাই থেকে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি লিগের প্রথম আসর শুরু হবে। যা চলবে ২১ জুলাই পর্যন্ত। 

নারী বিপিএল বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকা, এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে তিন দলের এই টুর্নামেন্টটি ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কর্ণধার এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, জুলাই মাসে টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে চুক্তিবদ্ধ করা এবং পরিচালনা পরিকল্পনার জন্য দলগুলি বাড়তি সময় পায়। 

সংশোধিত সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে জুনে নির্ধারিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা হয়েছে। যা বিপিএলের প্রথম আসরে ভালমানের বিদেশী খেলোয়াড় পাওয়া যায়। 

প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো চট্টগ্রাম ও ঢাকাতেও অনুষ্ঠিত হবে। ২১ জুলাই ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল।