বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

ন্যাশভিলে গোলশূন্য ড্র, ৮৯৯ গোলেই আটকে থাকলেন মেসি

 প্রকাশিত: ২২:৪৮, ১২ মার্চ ২০২৬

ন্যাশভিলে গোলশূন্য ড্র, ৮৯৯ গোলেই আটকে থাকলেন মেসি

লিওনেল মেসি ক্যারিয়ারের ৯০০তম গোলের কাছাকাছি গিয়েও তা পূরণ করতে পারেননি। তার দল ইন্টার মিয়ামি বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলর প্রথম লেগে ন্যাশভিলের সাথে গোলশুন্য ড্র করেছে।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে পুরো ম্যাচ জুড়েই কঠোরভাবে মার্কিংয়ে রেখেছিল ন্যাশভিলের ডিফেন্ডাররা। ফলে তিনি গোলের সুযোগ খুব কমই পান।

গত শনিবার ইউনাইটেড ডিসির বিপক্ষে এমএলএস ম্যাচে গোল করে মেসি তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল এবং মিয়ামির হয়ে ৮০তম গোল করেছিলেন। ফলে তিনি এখন ঐতিহাসিক ৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূওে রয়েছেন।

ক্যারিয়ারে মেসি বার্সেলোনার হযয়ে ৬৭২টি গোল, পিএসজির হয়ে ৩২টি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১১৫টি গোল করেছেন।

ম্যাচের ৫৭ মিনিটে মেসি ডান দিক থেকে শট নিলেও ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শুয়াকে দারুণভাবে সেভ করেন।

অন্যদিকে ৬৫ মিনিটে ন্যাশভিলের রিড বেকার-হুইটিংয়ের হেড ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ডায়ান সেন্ট.ক্লেয়ার। ফলে ম্যাচটি গোলশূন্যই থেকে যায়।

দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী বুধবার মিয়ামিতে অনুষ্ঠিত হবে।