মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

স্বাস্থ্য

ডেঙ্গু রোগীদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

 প্রকাশিত: ১৮:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু রোগীদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

সারা দেশে ডেঙ্গু। অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশ দিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আক্রান্ত ডেঙ্গু রোগীকে যেন ঢাকায় স্থানান্তর না করা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, "ডেঙ্গুর বিষয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। বাইরের কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়।"

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা জানান।

ডা. আহমেদুল কবীর আরও বলেন, ঢাকার চেয়ে এখন ঢাকার বাইরে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে, ''সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।" তিনি বলেন, "আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের
চিকিৎসার ব্যবস্থা করেছি।"

স্যালাইন সঙ্কটকে তিনি অসাধু ব্যবসায়ীদের সুযোগ নেওয়ার ফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি; কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।"

এর সঙ্গে জানান, বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করা হচ্ছে।