মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৫৪ জন

 প্রকাশিত: ০৮:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৫৪ জন

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ লাখ ৩৯ হাজার ৬৮৫ জনে। এ সময়ে ভাইরাসে আক্রান্ত হন ৩ লাখ ১৬ হাজার ৪২৬ জন। এতে করোনা মোট রোগী বেড়ে দাঁড়ালো ৬১ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৪ জনে।

আজ রোববার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য মিলেছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে জাপানের মানুষ। এ সময়ে ভাইরাসে আক্রান্ত হন ৬৪ হাজার ৫৩ জন এবং মারা যান ৮৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৯৬ জন আক্রান্ত এবং ৪৪ হাজার ২৬২ জন মারা গেছেন।

অন্যদিকে, করোনায় দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্ত হন ৫১ হাজার ২৬৯ জন এবং মারা যান ১১১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ৭ লাখ ৪৬ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৬৬২ জন।