রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩

 প্রকাশিত: ২০:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং হামলাকারী মিলিয়ে গত দুইদিনে ১৯৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি একথা জানিয়েছেন।

তিনি জানান, হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৩১, নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ১৭ জন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৫ জন হামলাকারী।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বিদ্রোহী গোষ্ঠী এর আগে জানিয়েছিল এই হামলার পেছনে আছে তারাই। কয়েক ডজন সেনা নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।

এই হামলার ঘটনাটি বেলুচিস্তানে সবচেয়ে প্রাণঘাতী হামলার অন্যতম। পাকিস্তান সরকার বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বিদ্রোহী তৎপরতা রুখতে লড়ে আসছে।

পাকিস্তান বিএলএ- কে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। তবে ভারত এমন অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও অন্যান্য স্থানের আশেপাশের এলাকায় কয়েক দফা হামলায় বেসামরিক নাগরিকদেরকেই নিশানা করা হয়েছিল।

১২ টি শহরে এবং প্রদেশজুড়ে বিভিন্ন শহরে গ্রেনেড ও বন্দুক হামলার নিশানা ছিল পুলিশ ও আধাসামরিক স্থাপনাসহ কারাগার এবং সরকারি বিভিন্ন ভবন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কোয়েটায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যে কয়টি জেলায় হামলা হয়েছিল সবখান থেকেই হামলাকারীদেরকে রোববার নির্মূল করা হয়েছে।

বেলুচিস্তানে সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।