রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে

 প্রকাশিত: ১৮:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৬

নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে

পুরুষরা নারীদের ‘পরিচালক’ এবং এ কারণে দলের শীর্ষ পদে যাওয়াটা নিজেদের জন্য ‘মুখ্য’ মনে করে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

রোববার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমন যুক্তি তুলে ধরে তারা।

এদিন বিকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে করে, যেখানে দলটির মহিলা বিভাগের প্রতিনিধিরাও ছিলেন।

বৈঠকে মহিলা বিভাগের তরফে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়। এতে তারা নির্বাচনের প্রচারে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে ধরেছেন।

জামায়াতের মহিলা বিভাগের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হাবিবা চৌধুরী।

হাবিবা চৌধুরী বলেন, “দেশের মোট ভোটারের ৫০ শতাংশ নারী। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। বিগত ১৫-১৬ বছর আমাদের মা-বোনেরা ভোট দিতে পারেননি।

“এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। দেশের ১৫টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র আমরা কমিশনে জমা দিয়েছি।”

তিনি বলেন, “আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নারীরা অবলা নয়, আমরা সাহসী। যেখানে বাধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।"

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহিলা বিভাগের সেক্রেটারি নেসা সিদ্দিকা বলেন, "জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন। আমরা কোরআনের বিধান মেনে চলি।

“আল্লাহ তায়ালা পুরুষকে নারীর ‘পরিচালক’ বানিয়েছেন। তাই শীর্ষ পদে (আমির) নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।”

তিনি বলেন, “গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের নিরাপত্তা কি বেড়েছে? আমরা এমন নেতৃত্ব চাই যারা মানবিক হবে।"

জামায়াতে ইসলামীর মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছে এবং স্থানীয় নির্বাচনেও তারা বিপুলভাবে অংশগ্রহণ করছেন বলে দাবি করেন তিনি।