রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

ইসলাম

রমজানে মসজিদে নববীর ইমামের তালিকায় নাম নেই যার

 প্রকাশিত: ২০:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে মসজিদে নববীর ইমামের তালিকায় নাম নেই যার

দীর্ঘ ১২ বছর যাবত মসজিদে নববীতে নিয়মিত তারাবিহ ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করার পর এবার আর সেই দায়িত্বে দেখা যাচ্ছে না শায়খ আহমেদ বিন তালিব বিন হামিদকে। এবারের রমজানে মসজিদে নববীর তারাবির ইমামদের আনুষ্ঠানিক সূচিতে  নেই তার নাম। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

২০২৬ সালের রমজানের জন্য প্রকাশিত প্রাথমিক সূচিতে তার নাম না থাকায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই পবিত্র মসজিদে রমজানের রাতের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রশাসনিক কিছু পরিবর্তনের অংশ হিসেবে দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রকাশিত নথিতে মসজিদে নববীর স্থায়ী ইমামদের তালিকা থেকে শায়খ আহমেদ বিন তালিবের নাম বাদ পড়ে। তখন থেকেই তার ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা চলছিল। তবে ২০২৬ সালের রমজানের জন্য প্রকাশিত সূচিতে তার নাম না থাকায় বিষয়টি স্পষ্ট হয়েছে।

শায়খ আহমেদ বিন তালিব মসজিদে নববীর একজন সুপরিচিত ও প্রভাবশালী ইমাম ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি নিয়মিত জামাত ও বিশেষ করে রমজানের রাতের নামাজে মুসল্লিদের তেলাওয়াতে মুগ্ধ করেছেন।

প্রসঙ্গত, রমজান মাসে তারাবিহ ও তাহাজ্জুদের ইমামদের চূড়ান্ত সূচি প্রতি বছর দুই পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সি নির্ধারণ করে থাকে। এই সময়ে ইমামদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

সাধারণত রমজান শুরুর অল্প কিছুদিন আগেই তারাবির ইমামদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে শায়খ আহমেদ বিন তালিবের নাম বাদ পড়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।