রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

 প্রকাশিত: ১৮:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

ভোটের সময় শান্তিশৃঙ্খলার নামে জামায়াতে ইসলামী ‘শান্তি কমিটি’ গঠন করবে বলে বিএনপির তরফে যে অভিযোগ তোলা হয়েছে, তা ‘আজগুবি’ বলে দাবি করেছেন এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, কোনো ‘সুস্থ লোক’ বা ‘সুস্থ দল’ এ ধরনের অভিযোগ তুলতে পারে না।

রোববার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

তারা কমিশনের কাছে একগুচ্ছ পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরে, যেখানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘শান্তি কমিটি’ গঠন সংক্রান্ত একটা অভিযোগও ছিলে।

বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন করা হবে, এমন আলোচনার কথা তারা সিইসিকে জানিয়েছেন।

তিনি বলেন, “শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে অপ্রিয়, যদিও আমরা শান্তিবাদী মানুষ। ইসি বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই; এ ধরনের কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।”

বিএনপির পর এদিন বিকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে করে, যেখানে দলটির নারী প্রতিনিধিরাও ছিলেন।

বৈঠকের পর ‘শান্তি কমিটির’ বিষয়ে সাংবাদিকরা এহসানুল মাহবুব জুবায়েরের কাছে জানতে চান।

জবাবে তিনি বলেন, “এসব আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো, কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এ ধরনের অভিযোগ করতে পারে না।”

তিনি দাবি করেন, “একটা দল অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে; পুরুষ-মহিলা সবার সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এ সমস্ত কথাবার্তা বলছেন তারা।

“এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি।”

ঢাকায় হাদি ও শেরপুরের রেজাউল হত্যাকাণ্ড ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও শান্তিপূর্ণ ভোটে ‘মারাত্মক অন্তরায়’ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির নানা অভিযোগের বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “একটি দল সব সময় ‘না’ এর পক্ষে। সব কিছুতে না। এটা জনগণই বিবেচনা করবেন। গণভোটেও ‘না’ ছিল, এখন হয়ত ‘হ্যাঁ’ এর পক্ষে এসেছেন।”