রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ১৯ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি এবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান ‘ভোট দিতে ভয় পাবেন না, আমরা পাশে আছি’: হিন্দুদের উদ্দেশে ফখরুল দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা চট্টগ্রাম বন্দরে রোববারও চলছে কর্মবিরতি, অচলাবস্থা প্রার্থিতা: নিরাশ হলেন মুন্সী ও গফুর, ভোট করতে পারবেন মোবাশ্বের অন্য হাজতির পরিচয়ে কারামুক্ত হয়ে পালালেন হত্যা মামলার আসামি সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো রাফা সীমান্ত ক্রসিং খুলল ইসরায়েল কারিগরি ত্রুটির’ কারণে ইউক্রেনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় আমরা মুক্ত!’: নতুন ভোরের ইঙ্গিত দেখছে ভেনেজুয়েলাবাসী

রাজনীতি

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির

 প্রকাশিত: ২০:২০, ১ ফেব্রুয়ারি ২০২৬

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, “নারীদের নিরাপত্তা তিন জায়গায় নিশ্চিত করা হবে- গৃহে, চলাচলে এবং কর্মস্থলে। যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।”

রোববার দুপুর ২টার দিকে শহরের সিংহজানী হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “মায়েদের ওপর যারা হাত তুলছে বা কটূক্তি করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা এটা সহ্য করব না। মায়েরা সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, দেখবেন বিড়ালের মত দুর্বৃত্তরা পালিয়ে যাবে।

“একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের পাঁচটি আসনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “এই নির্বাচনে দুইটা ভোট। প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা চাই, গণভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক।”

বক্তব্য শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

জামালপুর-৫ আসনের প্রার্থী ও দলের জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জামালপুর-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য জামালপুর-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর-৩ আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী এবং জামালপুর-২ আসনের প্রার্থী সামিউল হক ফারুকী।