রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিক্ষা

সচিবালয় অভিমুখে জবির কয়েক হাজার শিক্ষার্থী

 প্রকাশিত: ১৭:১২, ১৩ জানুয়ারি ২০২৫

সচিবালয় অভিমুখে জবির কয়েক হাজার শিক্ষার্থী

তিন দাবি নিয়ে সচিবালয় অভিমুখে জবির কয়েক হাজার শিক্ষার্থীর যাত্রা করেছে।  

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার পর তারা ক্যাম্পাস থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন।

বিকাল ৪টা ২৫ মিনিটে এ সংবাদ লেখা পর্যন্ত তারা পুরান ঢাকার তাতীবাজার পদক্ষিণ করছিলেন।
 
এর আগে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের তিনটি দাবি মেনে নেওয়া হবে এ মর্মে শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গিকার না দিলে অনশন ভাঙবে না বলে জানান তারা। ৪টার মধ্যে এ অঙ্গিকার মন্ত্রণালয় থেকে আসতে হবে। অন্যত্থায় সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে অনশনকারী সকল শিক্ষার্থীদের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী ও জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি না আসা পর্যন্ত আমাদের অনশন চলতে থাকবে। এ ছাড়া আগামী বুধবার মিটিংয়ে আমাদের তিনটি দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাট ডাউন থাকবে।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন,  আগামী বুধবার বৈঠকে সেনাবাহিনী প্রকৌশলী ইউনিট, শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে আমাদের তিনটি দাবি মেনে নেওয়া হবে বলে অঙ্গিকার দিয়ে লিখিত দিতে হবে।  

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান ভীনের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাস করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।