রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

শিক্ষা

বন্যার কারণে শাবিপ্রবি ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা

 প্রকাশিত: ২১:৩৯, ১৭ জুন ২০২২

বন্যার কারণে শাবিপ্রবি ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা

সিলেটে নগরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসেও বন্যার পানি ঢুকে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ কারণে আগামী ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার শাবিপ্রবি’র জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢল না থামায় পরিস্থিতি খারাপ হচ্ছে। বিষয়টি বিবেচনা করে ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলা থাকবে। কোনো শিক্ষার্থী হলে থাকতে চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে।

কোনো শিক্ষার্থী বাড়ি যেতে চাইলে যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে তাদের হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, সকাল সোয়া ১১টার দিকে ক্যাম্পাসে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা, যেমন- এক কিলো রোড, চেতনা ৭১, একাডেমিক ভবনগুলোর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, আবাসিক হলসহ প্রধান প্রধান সড়কগুলোর অধিকাংশ জায়গায় হাঁটু পর্যন্ত পানি উঠেছে। তাতে সময় যতই গড়াচ্ছে বাড়ছে বন্যার পানি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।