সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

যথাসময়ে হবেনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 আপডেট: ২০:১৭, ১০ জানুয়ারি ২০২২

যথাসময়ে হবেনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার নির্ধারিত সময়ে এসব পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। সীমিত পরিসরে ক্লাস চলবে।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেয়া হবে। হয়তো বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকব। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়তো পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে।