রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেডিট কার্ডের সুদ স্থগিতকরন

 প্রকাশিত: ২৩:২১, ২৭ এপ্রিল ২০২০

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেডিট কার্ডের সুদ স্থগিতকরন

করোনাভাইরাসের কারণে ব্যাংকের ক্রেডিট কার্ডের চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ ও আদায় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে। এর ফলে ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছ থেকে ব্যাংকগুলো নতুন করে কোনও সুদ আরোপ করতে পারবে না। এর আগে ব্যাংকগুলোকে লেট ফি তথা জরিমানা আদায় বন্ধ করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডে নতুন করে কোনো সুদ আরোপ করা যাবে না।

এতে আরো বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এর ফলে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। এর প্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে অথবা আদায় করা যাবে না।

অনলাইন নিউজ পোর্টাল