রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

জাতীয়

তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের

 প্রকাশিত: ২৩:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের

বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

মহাসচিব এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিএনপি’র নিশ্চিত বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রশংসা করেন।

বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক দেশ। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।