শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

সংস্কৃতি

বাংলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় সাহিত্যমেলা

 প্রকাশিত: ১৪:২০, ৩০ জুন ২০২২

বাংলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় সাহিত্যমেলা

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সাহিত্যমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আগামী ৩  জুলাই  চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘সাহিদ প্যালেসের ৪র্থ তলায় দুই দিনব্যাপী ‘জেলা সাহিত্যমেলা’ অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন সংস্কৃতি সচিব মো: আবুল মনসুর। উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো: হামিদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। 

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে  এতে সূচনা বক্তব্য রাখবেন বাংলা একাডেমির পরিচালক ড. হাসান কবীর। 

অনুষ্ঠানে সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলার সাহিত্য-সংস্কৃতি, চুয়াডাঙ্গা জেলার কবিতা ও ছড়া এবং চুয়াডাঙ্গা জেলার কথাসাহিত্য নাটক, প্রবন্ধ ও অন্যান্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত হবে এবং পঠিত প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত হবে কবিকণ্ঠে কবিতাপাঠ, কথাসাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ এবং নাট্যকারদের নাটক থেকে পাঠ।  বিকেল ৫:০০টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।  

দ্বিতীয় দিনে সকাল ১০ টায় সাহিত্যমেলার অংশ হিসেবে আয়োজিত লেখক কর্মশালায় সূচনা বক্তৃতা রাখবেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, উপপরিচালক  ড. সাইমন জাকারিয়া এবং উপপরিচালক ফারহান ইশরাক। বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।