বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে: শফিকুর রহমান ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জনকে ‘পুশ ইন’, দিনাজপুরে আটক ‘সব ইহুদিই আপনার ওপর বিরক্ত’, গাজা শান্তিচুক্তির আগে নেতানিয়াহুকে ধমকেছিলেন ট্রাম্প বজ্রঝড়ের পূর্বাভাস: স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা মুদি দোকান, বিউটি পার্লারও আসছে সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু মাটিরাঙা ও দীঘিনালায় ইউপিডিএফের ২ সদস্য নিহত গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী কমেছে সোনা-রুপার দাম সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার সব সমালোচনার জবাব দিয়ে নির্ভার রোনালদো

জাতীয়

মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ

 প্রকাশিত: ০৮:০০, ২৫ জুন ২০২৬

মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ মোট ১৬টি ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
 বুধবার (২৪ জুন) বিকেলে জাতীয় বাজেট সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সংসদে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 
 
৩৫ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা প্রশ্ন রেখে বলেছেন, বিগত অর্থবছরে মূল্য সংযোজন কর ও ভ্যাট বাবদ প্রাপ্ত রাজস্ব আয়ের পরিমাণ কত এবং নতুন কোনো প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় নিয়ে আসার পরিকল্পনা আছে কি না এবং থাকলে, সম্ভাব্য প্রতিষ্ঠান বা উৎসের তালিকা কী?
 জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ রাজস্ব আয়ের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। 

তিনি বলেন, নতুন কিছু ব্যবসায়িক খাতকে ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। সেগুলো হলো– মুদি দোকান, তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স-এর দোকান, প্লাস্টিকের ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস; মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা: পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনেটারি ও ফিটিংস, টাইলস এর দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্ণিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্টুরেন্ট।