মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট

 প্রকাশিত: ১১:৫৮, ২৪ মার্চ ২০২৬

বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট

দেশে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আটকা পড়া বাহরাইনপ্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দূতাবাস।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, গাল্ফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইনে ফেরার দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে, যা সৌদি আরবের দাম্মাম হয়ে চলাচল করবে।

প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে দাম্মাম হয়ে বাহরাইনে পৌঁছাবে। একই দিনে ফ্লাইটটি আবার বাহরাইন থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাবে।

দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে। অর্থাৎ, ঢাকা থেকে দাম্মাম হয়ে বাহরাইনে আসবে এবং একই দিনে বাহরাইন থেকে আবার ঢাকায় ফিরে যাবে।

দূতাবাস জানিয়েছে, যারা বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে আগ্রহী, তাদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর যাত্রীদের পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট চলাচল ব্যহত হওয়ায় অনেক প্রবাসীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফেরার সুযোগ তৈরি হল।