বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

 প্রকাশিত: ২৩:১০, ১৫ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা, বৈকারী, সুলতানপুর ও ঝাঁউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি, গেড়াখালি এবং আমতলা থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চান্দা মাঠ শাড়ি জব্দ করে।

এছাড়া বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী থেকে ভারতীয় ওষুধ, সুলতানপুর বিওপির আভিযানিক দল কলারোয়ার বড়ই বাগান থেকে ওষুধ জব্দ করে। 

এদিকে ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল একই উপজেলার বলাডাঙ্গা থেকে ভারতীয় বুট, কোলগেট টুথপেস্ট, কিটক্যাট চকলেট, চা-পাতা, সনপাপরি, ফুসকা ও বিস্কুট জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।