বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

জাতীয়

বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুলকে

 প্রকাশিত: ১৮:০১, ১৫ জানুয়ারি ২০২৬

বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুলকে

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই পরিচালককে বোর্ডের বৃহত্তর স্বার্থে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল নিজের ক্ষমতাবলে সিদ্ধান্তটি নিয়েছেন।

“বিসিবি জানাচ্ছে যে, সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করে এবং সংস্থার বৃহত্তর স্বার্থে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ার‌ম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।"

"বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩১ ধারা অনুযায়ী বিসিবি সভাপতির ওপর প্রদত্ত ক্ষমতাবলে ও বোর্ডের কার্যক্রম মসৃণ ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।"

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আবারও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ক্রিকেটারদের কাছ থেকে পেশাদারিত্ব আশা করে বোর্ড।

"বিসিবি আবারও জানাচ্ছে যে, ক্রিকেটারদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ডের আওতাধীন ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা তুলে ধরতে বোর্ড পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।"

"বিসিবির আশা, চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিবেদন প্রদর্শন করবে এবং বিপিএলে অংশগ্রহণ চালিয়ে যাওয়া নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে।"

বিসিবির এই বিবৃতির ঘণ্টা দুয়েক আগেই ক্রিকেটারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো কমিটি বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়, নাজমুলের পদত্যাগের নিশ্চয়তা চান তারা।