সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

জাতীয় সঙ্কট নিয়ে ৫ ডিসেম্বর শীর্ষ আলেমদের বৈঠক

 প্রকাশিত: ২২:০৩, ১ ডিসেম্বর ২০২০

জাতীয় সঙ্কট নিয়ে ৫ ডিসেম্বর শীর্ষ আলেমদের বৈঠক

দেশের চলমান অস্থিরতা এবং জাতীয় সঙ্কট বিষয়ে আগামী ৫ ডিসেম্বর বৈঠকে বসছে কওমী অঙ্গনের শীর্ষ আলেমরা। ওই দিন সকাল ৯ টায় রাজধানীর যাত্রাবাড়ি মাদরাসায় বিশেষ এ পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমূদুল হাসান। বৈঠকে হেফাজতের মহাসচিব ও বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোছাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা নুরুল ইসলাম জেহাদি, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিযানুর রহমান সাঈদসহ শার্ষ ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। জানা যায়, ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই মূলত এ বৈঠক ডাকা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল