মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জাতীয়

ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু

 প্রকাশিত: ১৪:৩১, ২৪ মার্চ ২০২৫

ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু

রোজার ঈদের ফিরতি টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার সকাল ৮টায় অনলাইনে এ টিকেট বিক্রি শুরু হয় বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন।

এদিন ৩ এপ্রিলের টিকেট বিক্রি শুরু হয়েছে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়েছে। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ।

“৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।”

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে চলবে একজোড়া ট্রেন।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চলবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে চলবে এক জোড়া ট্রেন; আর জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এবার ৪৪টি কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, “ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না, পরের দিন কিছু আন্তঃনগর চলবে।”