রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

ঢাকায় গোলাপী রঙের বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে

 আপডেট: ২০:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় গোলাপী রঙের বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি বাস কোম্পানির পরিবহন চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবার মান উন্নত করতে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। সব বাসের রং নির্ধারণ করা হয়েছে গোলাপী।

আগামী বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল আলম জানান, এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে এবং কোনো যাত্রী টিকিট ছাড়া বাসে উঠতে পারবেন না।

তিনি আরও বলেন, "গত ১৬ বছর ধরে ঢাকায় বাস-মিনিবাস চুক্তিভিত্তিক পরিচালিত হয়ে আসছে, যা ট্রাফিক জট ও বিশৃঙ্খলার অন্যতম কারণ। যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো ও অনিয়ন্ত্রিত প্রতিযোগিতার কারণে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।"

নতুন নিয়ম অনুযায়ী, বাসগুলো নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ ছাড়া যাত্রী পরিবহন করতে পারবে না। নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামানো যাবে না বা যাত্রী ওঠানো-নামানো সম্ভব হবে না।

বাস চালকদের প্রশিক্ষণ ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সাইফুল আলম আরও জানান, বাস চালক ও সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে নতুন নিয়ম অনুযায়ী তারা সঠিকভাবে পরিবহন পরিচালনা করতে পারেন। প্রথম ধাপে গাজীপুর থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকার বিভিন্ন রুটে এই পদ্ধতি চালু হবে।

এছাড়া চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটের বাসগুলোও টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনার আওতায় আনা হবে।

গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরিবহন মালিকরা চালকদের ট্রিপভিত্তিক নিয়োগ না দিয়ে পাক্ষিক বা মাসিক বেতনে নিয়োগ দেবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন টিকিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন এবং দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

নতুন এই ব্যবস্থা ঢাকার গণপরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।