সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

এবার হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ‘ধাক্কা’

 প্রকাশিত: ১৬:৫০, ২৮ নভেম্বর ২০২৪

এবার হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ‘ধাক্কা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িকে ‘নিয়ন্ত্রণ হারানো’ আরেকটি গাড়ি ‘ধাক্কা’ দিয়েছে বলে পুলিশের ভাষ্য। তবে এ ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে দেখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তান বাজার এলাকায় একটি বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি পেছেন থেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেয়।

"এতে হাসনাত আব্দুল্লার প্রাইভেট কারের পেছনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।”

এ ঘটনার প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেইসবুকে লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়ীতে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।"

আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ফেইসবুক পোস্টে বলেন, “চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম ৷

“এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে হাসনাতের গাড়িকে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!"

ঘটনাটি ‘হত্যাচেষ্টা’ ছিল ইঙ্গিত করে তিনি বলেছেন, “এসব ষড়যন্ত্র করে আর কত ? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন, তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি ৷

“ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় ৷ আমরা মরতে শিখে গিয়েছি ৷"

সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, “যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।"

এর আগে বুধবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সারজিস-হাসনাতদের বহরের একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

ট্রাকের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ হতাহত হননি। ঘটনার পর ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়। পরে সমন্বয়করা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

এদিকে দুই সমন্বয়কের গাড়িবহরে ‘ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার' অভিযোগ তুলে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

রাত ১১টার দিকে দুই সংগঠন আলাদাভাবে মিছিল বের করে। পরে দুই সংগঠনের মিছিল টিএসসিতে এক হয়ে যায়। সেখান থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।