সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

সাবেক ইসি সচিব জাহাংগীর গ্রেপ্তার

 প্রকাশিত: ১২:১৬, ১ অক্টোবর ২০২৪

সাবেক ইসি সচিব জাহাংগীর গ্রেপ্তার

নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির এক বার্তায় বলা হয়, “ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।"

ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জাহাংগীরের বিরুদ্ধে অনেক থানায় মামলা রয়েছে।

"কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে, সে বিষয়টি প্রক্রিয়াধীন আছে।"

বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কর্মজীবন শুরু করেন।

২০২২ সালের ২৭ অক্টোবর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় তাকে। পরে তাকে জননিরাপত্তা বিভাগে ফেরানো হয়।

গত ১৪ অগাস্ট সচিব জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।