রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১০ ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কথা কম বলে, কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী ফেব্রুয়ারির ২১ দিনে প্রবাসী আয় এলো ২৩০ কোটি ডলার ১৬ বছর হলেই এনআইডি দেওয়ার সিদ্ধান্ত ইসির সংসদ বসছে ১২ মার্চ, সেদিনই স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ এপ্রিলের প্রথমার্ধে বগুড়া-৬, শেরপুর-৩ আসনে ভোট জানুয়ারিতে সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় দুজনের প্রাণদণ্ড ইরানে সরকারবিরোধী বিক্ষোভে এবার শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশ ‘জঙ্গি’ হামলার জবাব দিতে আফগানিস্তানে আক্রমণ পাকিস্তানের

জাতীয়

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ

 প্রকাশিত: ১৮:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবীর করা এক রিট আবেদনে ৫ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের সত্যায়িত অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতি দেওয়া আদেশে সালমান এফ রহমান থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ উদ্ধার এবং বিদেশে থেকে টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তথ্য সরবরাহে,বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কি পরিমাণ অপরিশোধিত ঋণ আছে, ঋণের বর্তমান অবস্থা এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে ও সম্পত্তি সংযুক্ত করতে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।