রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

রাত ৮টার পর দোকান বন্ধ

 প্রকাশিত: ১১:৩৮, ৯ জুলাই ২০২৪

রাত ৮টার পর দোকান বন্ধ

খুলনায় রাত রাত ৮টার পর দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪(১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ধারা ১১৪ (৩) এর বিধান মোতাবেক কোন দোকান রাত ৮টার পরে খোলা রাখা যাবে না। উল্লিখিত বিধান প্রতিপালের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।