রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

নবীগঞ্জে বাসচাপায় পিকআপের চালক ও হেলপার নিহত

 প্রকাশিত: ১৩:০৪, ১৮ এপ্রিল ২০২৪

নবীগঞ্জে বাসচাপায় পিকআপের চালক ও হেলপার নিহত

হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় উপজেলার মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার মালাংপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান মিয়া (২৩) ও মৃত ওয়ারিশ মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিকল হয়ে যায়। পরে চালক ও হেলপার মহাসড়কের পাশে পিকআপ ভ্যানটি দাঁড় করিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।