রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৪:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ জেলার মাধবপুর ও সদর উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ও বিকেলে  এসব মৃত্যুর ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা  গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার  মেয়ে ফাতেমা (৪) বাড়ির সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানি  থেকে উদ্ধার করে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে একই উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ  দেবনাথের  মেয়ে নিলিমা  দেবনাথ (২) পরিবারের  লোকজনের  চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। অনেক  খোঁজাখুঁজির পর পুকুর  থেকে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালে কর্তব্যরত  মেডিকেল অফিসার সঞ্জয় বনিক তাকে মৃত  ঘোষনা করেন। 

এ ছাড়াও হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে  দেড় বছর বয়সী শিফা আক্তার নামে এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া  গেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এই তথ্য নিশ্চিত করেছেন।