সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` পদ্মার ১৭ চরে নেই স্কুল, শিক্ষাবঞ্চিত হাজারো শিশু মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাতীয়

৪ পৌরসভা ও ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 

 আপডেট: ১১:৫৩, ২৭ জুলাই ২০২২

৪ পৌরসভা ও ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 

দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদের নতুন জনপ্রতিনিধি নির্বাচন করতে আজ বুধবার ভোট গ্রহণ চলছে। এই ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। 

আজ এর সঙ্গে চলছে আরো তিনটি পৌরসভা, দুটি উপজেলা ও ৩৩টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। চলছে বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচনও।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল ৮টায় নির্ধারিত সময়ে থেকে এসব পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচনী এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন বলে জানা গেছে।

চলছে জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন। 

সব এলাকায় ইভিএমে ভোটগ্রহণ চললেও দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হচ্ছে। 

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ১৫ জুন প্রথম ভোট অনুষ্ঠিত হয়।এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের আলোচিত নির্বাচন হয়েছে। এছাড়া দেড় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদের ভোট হয়েছে।

এদিন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু ইভিএম নিয়ে এক প্রার্থীর বক্তব্যের পর সমস্যা তৈরি হয়। তার বক্তব্যের বিষয়টি তদন্তের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভোট স্থগিত করা হয়েছে।