রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

সুপ্রিমকোর্টের বিচারপতিরা পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত

 প্রকাশিত: ১৪:৩৭, ২৩ জুন ২০২২

সুপ্রিমকোর্টের বিচারপতিরা পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিগণকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। অনুষ্ঠানে তারা কীভাবে যাবেন আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে। জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। এ আমন্ত্রণপত্র বিতরণ করা হচ্ছে।

অনেক চড়াই উৎরাই ও বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণ হলো। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।