বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

চট্টগ্রামে পুলিশ ভ্যানে বাসের ধাক্কায় আহত ১৩

 প্রকাশিত: ১৬:৩৭, ২১ মে ২০২২

চট্টগ্রামে পুলিশ ভ্যানে বাসের ধাক্কায় আহত ১৩

চট্টগ্রামে শিল্প পুলিশের একটি ভ্যানকে সিটি সার্ভিসের বাস ধাক্কা দেওয়ায় ভ্যানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে ১৩ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এএসপি (গোয়েন্দা ও গণমাধ্যম) সেলিম নেওয়াজ জানান, সকালে উত্তর কাট্টলীর প্যারেড মাঠ থেকে প্যারেড শেষ করে ফেরার পথে সাগরিকা মোড়ে শহর এলাকার একটি বাস পুলিশ ভ্যানটির মাঝামাঝি আঘাত করে।

তোতে গাড়িতে থাকা শিল্প পুলিশ সদস্যরা আহত হন। তাদের মধ্যে ৫ জন বেশি আঘাত পেয়েছেন। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। 

ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে। 

আহত শিল্প পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
আছেন। 

এই দুর্ঘটনায় আহত শিল্প পুলিশ সদস্যরা হলেন: জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩), শামীম হোসেন(২২), রিমি (২২), জসিম(২৩), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), মানিক(২৪), সজিব(২১)।