বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

শিক্ষা

জবির নতুন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন

 প্রকাশিত: ০৯:৩০, ১৭ মার্চ ২০২৬

জবির নতুন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন।

আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়োগের ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক মো. রইছ উদ্দীন বর্তমান উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং একই সাথে জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জবি বিএনপিপন্থী  শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও তিনি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক রইছ উদদীন বলেন, আলহামদুলিল্লাহ, নিয়োগের বিষয়টি জেনেছি। প্রজ্ঞাপন এখনও হাতে পাইনি। নতুন এ দায়িত্ব পালনে আমি শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করব। একটি সুশৃঙ্খল ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখব। সবচেয়ে বেশি অগ্রধিকার থাকবে জবিয়ানদের মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।