শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

শিক্ষা

বিএমইউ’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী

 প্রকাশিত: ০৯:২০, ১১ মার্চ ২০২৬

বিএমইউ’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএমইউ শাখার নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রাইভেট চেম্বারে গিয়ে ড্যাব নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএমইউ ড্যাব-এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং ড্যাব-এর সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকী বলেন, দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের অগ্রগতিতে শিক্ষক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন— বিএমইউ’র মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডিন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, বিএমইউ’র সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান, অবস অ্যান্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা এবং ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবালসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জানায়, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এএফএম সিদ্দিকীকে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সালের ১২ নং অধ্যাদেশ দ্বারা সংশোধিত)-এর ১২ ধারা অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৪ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।